Monday, April 20, 2026
Google search engine
Homeবিনোদনক্যারিয়ারে সংগ্রামের সময় বাংলাদেশে ‘আশ্রয়’ পেয়েছিলেন চাঙ্কি পান্ডে

ক্যারিয়ারে সংগ্রামের সময় বাংলাদেশে ‘আশ্রয়’ পেয়েছিলেন চাঙ্কি পান্ডে

ভারতীয় অভিনেতা চাঙ্কি পান্ডে। আশির দশক থেকে হিন্দি, তেলেগু, কন্নড় সিনেমায় অভিনয় করে যাচ্ছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিলেও একসময় বেশ উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে কাজ কমতে থাকে চাঙ্কির। সংগ্রামের এ সময়ে বাংলাদেশে চলে আসেন তিনি। অভিনয় করেন ঢালিউডের বেশ কিছু ছবিতে। সঙ্গে ব্যবসাও শুরু করেন এখানে।
সম্প্রতি মেয়ে অনন্যা পান্ডের সঙ্গে ‘উই আর যুবা’ নামের ইউটিউব চ্যানেলে হাজির হয়েছিলেন চাঙ্কি। ৪০ মিনিটের ওই আলাপচারিতায় মেয়ের সঙ্গে ক্যারিয়ারের নানা অধ্যায় নিয়ে আলোচনা করেছেন চাঙ্কি। একপর্যায়ে উঠে আসে বাংলাদেশে থাকাকালে চাঙ্কির সংগ্রামের দিনগুলোর কথা।

এদিন বাবা চাঙ্কি পান্ডের কাছে অনন্যা জানতে চান, কেন তাঁকে কখনই শুটিং সেটে নিয়ে যেতেন না বাবা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular