নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ১ জন নারীসহ মোট ৩৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, বেলাব, পলাশ ও সদর থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বেলাব থানার ভাটেরচর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৩৭ পিস ইয়াবা ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এছাড়া সররাবাদ এলাকায় ২৪ পিস ইয়াবাসহ আরও দুইজনকে আটক করা হয়।
অন্যদিকে, নরসিংদী সদর থানার পশ্চিম কান্দাপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে নিপা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ৩০ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বেলাব থানা পুলিশের একাধিক অভিযানে মোট ১৭ জন এবং পলাশ থানা পুলিশের অভিযানে আরও ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। অন্যান আসামিদের আদালত ও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান: নারীসহ গ্রেফতার ৩৬, মাদক উদ্ধার
Recent Comments
on Hello world!
on Hello world!



