Saturday, August 8, 2026
Google search engine
Homeরাজনীতি‘কিসের হাসিনা’, আপনারা দখেছেন তাকে? মাঝে মাঝে ফাকা আওয়াজ : স্বরাষ্ট্রমন্ত্রী

‘কিসের হাসিনা’, আপনারা দখেছেন তাকে? মাঝে মাঝে ফাকা আওয়াজ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদের কোনো অনুশোচনা নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়।’শুক্রবার (৭ আগস্ট) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) ভবন পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কি না। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই এসব গ্রহণ করবে না। তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিতে পারে, চিৎকার-চেঁচামেচি করতে পারে। তবে আমরা এসবকে আর গুরুত্ব দিচ্ছি না।’

কক্সবাজারে সাম্প্রতিক অপহরণ ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে মন্ত্রী বলেন, ‘অপহরণসহ এ ধরনের অপরাধ দমনে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় স্থানে ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে জিওসি মহোদয় পরিস্থিতি পর্যালোচনা করবেন। আমরা তাকে অনুরোধ করেছি এবং সরকারি পর্যায় থেকেও সেনাবাহিনীকে প্রয়োজনীয় এলাকায় ক্যাম্প স্থাপনের অনুরোধ জানানো হবে। আশা করছি, এতে অপহরণের মতো ঘৃণ্য অপরাধগুলো কার্যকরভাবে দমন করা সম্ভব হবে।’

পর্যটন নগরীর উন্নয়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রকৃতিকে সংরক্ষণ করেই পর্যটনের উন্নয়ন করতে হবে। কক্সবাজারের সমুদ্র সম্পদ, পর্যটন শিল্প ও গভীর সমুদ্র বন্দর থেকে বিশাল রাজস্ব আহরণ সম্ভব।

তিনি জানান, গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে এবং ব্লু ইকোনোমি (নীল অর্থনীতি) ও মেরিন সায়েন্স ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া চলছে, যেখানে সমুদ্রভিত্তিক গবেষণা পরিচালিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

Recent Comments