Monday, June 15, 2026
Google search engine
Homeরাজনীতিঅর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি শাহাদাত হোসেন সেলিম

অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি শাহাদাত হোসেন সেলিম

রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে নিজের ফেসবুক পোস্টে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ! গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ‘অর্থ মন্ত্রণালয়’ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কার্যক্রমে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের সুযোগ পাওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন এবং জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।
এদিকে, গুরুত্বপূর্ণ এ কমিটিতে শাহাদাত হোসেন সেলিমের অন্তর্ভুক্তিকে রামগঞ্জবাসীর জন্য একটি ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন তার সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

Recent Comments