Monday, June 15, 2026
Google search engine
Homeজীবনযাপনপাঁচ শতাধিক বৃক্ষ বিতরণ করল ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখা

পাঁচ শতাধিক বৃক্ষ বিতরণ করল ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখা

মো: রিজভি লক্ষ্মীপুর পতিনিধি:পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (১৪ জুন) সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির ৫ শতাধিক চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর শহর জামায়াতে ইসলামীর আমির ও পৌরসভার মেয়র প্রার্থী এ্যাড. আবুল ফারাহ নিশান, বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি আব্দুল আওয়াল হামদু, দফতর সম্পাদক জুনায়েদ হোসেন খান, অর্থ সম্পাদক রাজিব হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

Recent Comments