মোঃ আবুল খায়ের, লাকসাম,কুমিল্লা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা কর্মসূচী জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়া লক্ষ্যে এ জনসভার আয়োজন করা হয়েছে। কুমিল্লার লাকসাম পৌরসভার তিনটি ওয়ার্ডের সমন্বয়ে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকাল তিনটায় লাকসাম জংশন গোলচত্বরে।সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক মোঃ আবুল হাশেম মানু। বিএনপির নেতা নিজাম উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল কালাম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমেদ, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আবদুর রহমান বাদল,সিনিয়র যুগ্নআহবায়ক ডাঃ নুর উল্লাহ রায়হান,পৌর বিএনপির সদস্য সচিব মোঃ বেলাল হোসেন মজুমদার, সিনিয়র যুগ্নআহবায়ক মোঃ আবুল হোসেন মিলন,লাকসাম উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক মোঃ শাহ আলম, ইব্রাহিম খলিল, আরো উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি, লাকসাম ও লাকসাম পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাএদলের নেতৃবৃন্দ।
লাকসাম পৌরসভার তিনটি ওয়ার্ডের সমন্বয়ে বিএনপির জনসভা অনুষ্ঠিত।
RELATED ARTICLES



