সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ অসুস্থ মিঠুন চক্রবর্তী। দক্ষিণ কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে তাঁর। শুক্রবার (৭ আগস্ট ) সকালে অভিনেতাকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিন চিকিৎসকদের সঙ্গে ও কথা বলেন মুখ্যমন্ত্রী। খোঁজ নেন মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার। বেশ কয়েক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী। তা নিয়ে বিতর্ক ও হয়েছে প্রবল। তবে বয়সের তোয়াক্কা না করেই ছাব্বিশের নির্বাচনেও বিজেপির হয়ে চুটিয়ে প্রচার করেছেন তিনি। একাধিক এলাকায় রোড শো করেছেন। মাঝপথে অসুস্থ ও হয়ে পড়েছেন। তবে তাতেও দমে যায়নি। পরির্বতনের লক্ষ্যে ছুটে বেরিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিউটাউনে বর্ষীয়ান অভিনেতার বাড়িতে গিয়ে দেখা করে ছিলেন শুভেন্দু অধিকারী। মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি জানতে পেরেই এদিন তাঁর কাছে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী। তবে আপাতত তিনি সুস্থ রয়েছেন ২- ১ দিনের মধ্যেই ছাড়া হতে পারে তাঁকে।
অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু
