কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) হলো কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, যা মানুষের বুদ্ধিমত্তা, শেখার ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানকে কম্পিউটার বা মেশিনের মাধ্যমে অনুকরণ করার চেষ্টা করে। এটি এমন একটি প্রযুক্তি যেখানে কম্পিউটার প্রোগ্রাম এবং অ্যালগরিদম তৈরি করা হয়, যা যন্ত্রগুলোকে তাদের পরিবেশ বুঝতে, শিখতে এবং স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট কাজ সম্পাদন করতে সাহায্য করে। এআই-এর ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত যেমন :- ওয়েব সার্চ ইঞ্জিন, সুপারিশ ব্যবস্থা, ভার্চুয়াল সহকারী, স্বয়ংক্রিয় যানবাহন, চ্যাটজিপিটি, এআই শিল্পকর্ম এবং কৌশলগত গেমে সুপার-মানবীয় পারফরম্যান্স।
এআই গবেষণা বেশ কিছু উপশাখায় বিভক্ত, যেমন যুক্তি, জ্ঞানের উপস্থাপনা, পরিকল্পনা, শেখা, প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ, অনুভব এবং রোবোটিক্স। এআই-এর প্রধান দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো সাধারণ বুদ্ধিমত্তা অর্জন, যা যন্ত্রগুলোকে মানুষের মতো যেকোনো কাজ সম্পাদন করতে সক্ষম করবে। এআই-এর পদ্ধতিগুলি গাণিতিক গণনা, যুক্তি, স্নায়ুবিজ্ঞান, মনোবিজ্ঞান এবং ভাষাতত্ত্ব সহ বিভিন্ন শাস্ত্র থেকে উৎসাহিত।
১৯৫৬ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি একাডেমিক শাখা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর, এটির অগ্রগতি মাঝে মাঝে আশাবাদী এবং হতাশার মধ্য দিয়ে গেছে। “এআই শীতকাল” হিসেবে পরিচিত কিছু সময়ের মধ্যে বিনিয়োগ কমে গেছে। তবে, ২০১২ সালে ডিপ লার্নিং -এর উত্থান এবং ২০১৭ সালে ট্রান্সফরমার আর্কিটেকচারের প্রচলন এর পর ব্যাপক পরিবর্তন আনে। এই দ্রুত অগ্রগতি বিপুল পরিমাণ বিনিয়োগ আকর্ষণ করেছে এবং এআই-র সৃজনশীল ক্ষমতা কিছু অপ্রত্যাশিত পরিণতি এবং ঝুঁকি উত্থাপন করেছে, যার ফলে এর নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
AI বদলে দিচ্ছে বিশ্বকে
AI বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক পরিবর্তন আনছে। আমেরিকা, চীন, ভারতসহ উন্নত দেশগুলো এই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছে। স্বয়ংক্রিয় গাড়ি, চ্যাটবট, স্বাস্থ্য নির্ণয়ের অ্যালগরিদম, ভাষা অনুবাদ ব্যবস্থা, এবং গ্রাহক সেবা দেওয়ার ক্ষেত্রে AI-এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিশ্বের কিছু শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন Google, Microsoft, OpenAI, এবং Tesla AI-ভিত্তিক উদ্ভাবনে বিনিয়োগ করছে। ChatGPT, গুগল বার্ড, এবং অন্যান্য AI মডেল ইতিমধ্যে বিশ্বকে পরিবর্তন করছে।
বাংলাদেশে AI-এর প্রভাব
বাংলাদেশেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ব্যাংকিং, টেলিকম, স্বাস্থ্যসেবা, ই-কমার্স এবং শিক্ষা খাতে AI জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে কিছু স্টার্টআপ এবং প্রযুক্তি প্রতিষ্ঠান AI নিয়ে গবেষণা এবং উন্নয়ন করছে।
বাংলাদেশে বিভিন্ন সেক্টরে AI-এর কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার:
- ব্যাংকিং সেক্টর: স্বয়ংক্রিয় লোন অনুমোদন, ফ্রড ডিটেকশন এবং গ্রাহক সেবা স্বয়ংক্রিয়করণ।
- শিক্ষা: স্মার্ট ক্লাসরুম, অটোমেটেড গ্রেডিং সিস্টেম, ভাষান্তর এবং শিক্ষার্থীদের জন্য কাস্টমাইজড লার্নিং প্ল্যাটফর্ম।
- স্বাস্থ্যসেবা: রোগ নির্ণয়ের জন্য AI-ভিত্তিক সফটওয়্যার, MRI ও CT Scan বিশ্লেষণ, রোগীর তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা।
- কৃষি: ফসল উৎপাদন পূর্বাভাস, কীটনাশক ব্যবস্থাপনা এবং স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা।
- আইনশৃঙ্খলা: অপরাধ পর্যবেক্ষণ, ফেসিয়াল রিকগনিশন, এবং নজরদারি ব্যবস্থাপনায় AI ব্যবহার।
বাংলাদেশে AI ব্যবহার প্রতি নিহত বাড়লেও রয়েছে নানান প্রতিকূলতা এবং কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ :
- পর্যাপ্ত দক্ষ জনশক্তির অভাব – AI গবেষণা এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল এখনো খুবই সীমিত।
- তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা – AI মডেল প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় তথ্য এখনো সহজলভ্য নয় এবং অনেক ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার চ্যালেঞ্জ রয়েছে।
- প্রযুক্তিগত অবকাঠামোর দুর্বলতা – হাই পারফরম্যান্স কম্পিউটিং সুবিধার অভাব রয়েছে, যা উন্নত AI মডেল প্রশিক্ষণের জন্য অপরিহার্য।
- নীতি ও নিরাপত্তা – তথ্যে নিরাপত্তা ও AI নীতিমালা যথাযথভাবে বাস্তবায়িত হয়নি, যার ফলে AI অপব্যবহারের ঝুঁকি তৈরি হচ্ছে ব্যাপক আকারে।
বাংলাদেশের জন্য AI একটি বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র হবে যদি সঠিক পরিকল্পনা এবং বিনিয়োগের মাধ্যমে কাজে লাগানো যায়। AI– যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান একসাথে কাজ করলে বাংলাদেশের AI খাত দ্রুত এগিয়ে যাবে।
AI উন্নয়নের জন্য করণীয়:
- AI শিক্ষার প্রসার: বিশ্ববিদ্যালয়গুলোতে AI ও মেশিন লার্নিং বিষয়ক কোর্স চালু করা এবং শিক্ষার্থীদের গবেষণার সুযোগ বাড়ানো।
- গবেষণায় বিনিয়োগ: সরকারি ও বেসরকারি উদ্যোগে AI গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি করা এবং স্টার্টআপগুলোর জন্য আর্থিক সহায়তা প্রদান।
- প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন: হাই পারফরম্যান্স কম্পিউটিং ও ডেটা সেন্টার স্থাপন করা, যাতে দেশীয় গবেষকরা উন্নত AI মডেল তৈরি করতে পারেন।
- নীতিমালা তৈরি: AI-এর নৈতিক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়ন করা, যেন ব্যক্তি এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত হয়।
- AI-ভিত্তিক উদ্যোগে সরকারী সহযোগিতা: স্টার্টআপ ও প্রতিষ্ঠানের জন্য বিশেষ ফান্ড এবং কর সুবিধা প্রদান।
সর্বশেষ:
বাংলাদেশের প্রযুক্তি খাতে AI বিপ্লব ঘটাতে পারে, তবে এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, গবেষণা বৃদ্ধি করা এবং AI-এর সঠিক ব্যবহার নিশ্চিত করলে বাংলাদেশও প্রযুক্তির দুনিয়ায় নিজের অবস্থান শক্ত করতে পারবে। সঠিক বিনিয়োগ এবং নীতিমালার মাধ্যমে AI ব্যবহার করে বাংলাদেশ উন্নত দেশগুলোর কাতারে পৌঁছতে পারবে।



