Thursday, April 16, 2026
Google search engine
HomeUncategorizedলক্ষ্মীপুরের চারটি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী

লক্ষ্মীপুরের চারটি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩ টার দিকে ওই নির্বাচনের রিটানিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) এস এম মেহেদী হাছান এ ফলাফল ঘোষণা করেন।জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে লক্ষ্মীপুর জেলার চারটিতেই বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে এ বি এম আশরাফ উদ্দিন নিজান নির্বাচিত হনৎেজেলা প্রশাসকের কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিম (ধানের শীষ) ৮৬ হাজার ৮১১ ভোট পেয়েছে। ৫৯ হাজার ২৬৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হন মাহবুব আলম। তিনি জামায়াত জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক।লক্ষ্মীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ১ লাখ ৪৬ হাজার ৩২১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া ১ লাখ ৩৩ হাজার ৬৯৮ ভোট পান। খায়ের ভূঁইয়া জেলা কমিটির সাবেক সভাপতি এবং সাবেক তিনবারের এমপি ছিলেন।লক্ষ্মীপুর-৩ আসনে নির্বাচিত হয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৩৩ হাজার ৭৬৫ । নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৭৯ ভোট। এ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির আহ্বায়ক ছাড়াও দুইবারের সাবেক এমপি। আর রেজাউল ঢাকা মহানগর (উত্তর) জামায়াতের সেক্রেটারি।লক্ষ্মীপুর-৪ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির আশরাফ উদ্দিন নিজান। তার প্রাপ্ত ভোট ১ লাখ ১৪ হাজার ২৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আশরাফুর রহমান হাফিজ উল্যা পেয়েছেন ৭০ হাজার ৭৬৫ ভোট।রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়বো। এটি একটি কঠিন দায়িত্ব। এ দায়িত্ব নিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য সবার কাছে ও পাশে রেখে দেশকে এগিয়ে নিতে হবে।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের চকবাজার জামে মসজিদের সামনে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন। এসময় তিনি স্থানীয়দের সঙ্গে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ্যানি বলেন, ‌‘শান্তিপূর্ণভাবে, স্বাভাবিক জীবনযাপনে সবাই মিলেমিশে থাকতে হবে।’এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা যুবদল সভাপতি আবদুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular