মোঃ শরীফ হোসেন : লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৪ জুলাই) দিনব্যাপী এ অভিযান শুরু হয়। অভিযানে সিটি হাসপাতালকে ৫ হাজার টাকা এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসময় প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স, জনবল, যন্ত্রপাতি ও অন্যান্য প্রয়োজনীয় শর্ত ঠিক আছে কিনা তা যাচাই করা হয়। অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। দিনব্যাপী জেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।



