Monday, August 3, 2026
Google search engine
Homeঅন্যান্যঅপরাধএনএসআইয়ের তথ্যের ভিত্তিতে মিলেনিয়াম হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা

এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে মিলেনিয়াম হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা

মোঃ শরীফ হোসেন  লক্ষ্মীপুর: জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে লক্ষ্মীপুর শহরের মিলেনিয়াম হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরের হাসপাতালটিতে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে হাসপাতালের লাইসেন্স নবায়ন না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, চিকিৎসক ও নার্সের অনুপস্থিতি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।এসময় হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত সব অনিয়ম সংশোধন এবং নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় হাসপাতাল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ভ্রাম্যমাণ আদালত।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শহরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ অভিযান চালানো হচ্ছে।অভিযানে এনএসআই, স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

Recent Comments