Saturday, April 18, 2026
Google search engine
Homeজীবনযাপনদক্ষিণ সুরমায় অবৈধ হাইড্রলিক হর্নের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ও জব্দ

দক্ষিণ সুরমায় অবৈধ হাইড্রলিক হর্নের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ও জব্দ

অদ্য ০৮ ডিসেম্বর ২০২৫, পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার তেতলি পয়েন্ট এলাকায় অবৈধ হাইড্রলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ পারভেজ। এসময় ০১টি বাস এবং ০৩টি ট্রাকের চালকদের হাইড্রলিক হর্ন ব্যবহার করায় শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী প্রতিজনকে ১,০০০ টাকা করে মোট ৪,০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

একই সঙ্গে মোট ০৮টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ মামুনুর রশিদ।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে সিলেট জেলা পুলিশ এবং দক্ষিণ সুরমা থানা পুলিশ।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular