অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা।
আফগানিস্তানের ইব্রাহিম জাদরান দ্বিতীয় স্থানে অবস্থান ধরে রেখেছেন, আর ভারতের বর্তমান অধিনায়ক শুভমন গিল দুই ধাপ নেমে এখন তৃতীয়। পাকিস্তানের বাবর আজম আগের মতোই চতুর্থ স্থানে রয়েছেন।
ওয়ানডে বোলারদের তালিকার শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান।
দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ এবং তৃতীয় স্থানে শ্রীলঙ্কার মাহিশ থিকশানা।
অলরাউন্ডারদের তালিকার শীর্ষে রয়েছেন আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই, দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ের সিকান্দার রাজা এবং তৃতীয় স্থানে অভিজ্ঞ মোহাম্মদ নবী।
সূত্র: প্রথম আলো



