Saturday, April 18, 2026
Google search engine
Homeজীবনযাপনভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারে সংযুক্ত আরব আমিরাতের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারে সংযুক্ত আরব আমিরাতের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মোহাম্মদ আরমান চৌধুরী
ইউ এ ই প্রতিনিধি

বাংলাদেশে অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুবাই শহরে বিশ্ব সরকার সম্মেলনে যোগদানের পর শুক্রবার আমিরাত সফর শেষ করেছেন। সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমেদ বেলহুল আল ফালাসি দুবাই বিমানবন্দরে তাকে বিদায় জানান, প্রধান উপদেষ্টা এমিরেটসের একটি ফ্লাইটে দেশে ফিরছেন।

বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়।

আলোচনাকালে প্রধান উপদেষ্টা আমিরাত কর্তৃপক্ষকে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশ থেকে আরো কর্মী নিয়োগের আহ্বান জানান।

তিনি আমিরাতের কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তর করার জন্য আমন্ত্রণ জানান।আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জাইউদির প্রস্তাবের পর তিনি সংযুক্ত আরব আমিরাতের ব্যবসার জন্য একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনের বিষয়ে নীতিগতভাবে সম্মত হন।

বাংলাদেশের স্বল্প খরচের শ্রম ব্যবহার করে আমিরাতের শিল্প গোষ্ঠীগুলো বাংলাদেশকে হালাল পণ্য উৎপাদনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে।

সফরকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ প্রধান উপদেষ্টার সাথে ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular