২৮/০১/২০২৪ মঙ্গলবার উত্তর তেমুহনী শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার ও বনশ্রী লাইভ বেকারিতে মোবাইল কোট পরিচালিত হয়েছে,
এতে নেতৃত্ব দেন বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, প্রসিকিউটর ছিলেন মুহাম্মদ আবদুল্লা হিল হাকিম,
স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক
লক্ষ্মীপুর পৌরসভা সহ পুলিশের একটি চৌকস টিম।
শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার দধি ওজনে কম দেয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ধারায় ৫০০০/- টাকা অর্থ দন্ড ও বনশ্রী লাইভ বেকারি কে অত্যাবশ্যকীয় পণ্যা লাইসেন্স আইন ১৯৫৬ এর ৩ ধারায় ৫০০/- টাকা সহ মোট ৫৫০০/- টাকা দুটি প্রতিষ্ঠানে জরিমানা করেছেন।



