Saturday, April 18, 2026
Google search engine
Homeরাজনীতিলক্ষ্মীপুর পলিটেকনিকে শিক্ষার্থীদের ওপর হামলা, আটক নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী

লক্ষ্মীপুর পলিটেকনিকে শিক্ষার্থীদের ওপর হামলা, আটক নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী

লক্ষ্মীপুর প্রতিনিধি: ২০ আগস্ট বুধবার দুপুরে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রলীগ কর্মী ফারদিন হাসান ও জুনাইদ হোসেন নামে দুজনকে আটক করেছে পুলিশ। আটক ওই দুজন লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের অনুসারী। শিক্ষার্থীরা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ছাত্রলীগ কর্মী ফারদিন হাসান ও জুনাইদ হোসেন একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী আবদুল মান্নানকে মারধর করে। এরপর সাধারণ শিক্ষার্থীরা দুজনকে ধাওয়া করলে পালিয়ে যায় তারা। বুধবার ফারদিন হাসান ও জুনাইদ হোসেন কলেজ ক্যাম্পাসে আসে। এ খবর পেয়ে মান্নানের সহপাঠীরা গণধোলাই দিয়ে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করে।  

সদর থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। আটক দুজনেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular