Saturday, April 18, 2026
Google search engine
Homeবাণিজ্যহামদর্দ বাংলাদেশের চিকিৎসক ও শাখা প্রধানদের সাধারণ সভা

হামদর্দ বাংলাদেশের চিকিৎসক ও শাখা প্রধানদের সাধারণ সভা

হামদর্দ বাংলাদেশের চিকিৎসক ও শাখা প্রধানদের সাধারণ সভা হামদর্দ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আজ। সিনিয়র পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন, অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব, মো. আনিসুল হক, পরিচালক উৎপাদন, বশির আহাম্মদ, পরিচালক তথ্য ও গণসংযোগ, আমিরুল মোমেনীন মানিক, ,পরিচালক হামদর্দ ফাউন্ডেশন, ব্রিগেডিয়ার (অব.) মাহবুব আনোয়ার, , পরিচালক অর্থ ও হিসাব, নুরুল করিম এফসিএ , উপ-পরিচালক প্রশাসন ও পরিচালক লিগ্যাল, স্টেট এন্ড প্রোটকল (অ.দা), মো. মিজানুর রহমান, কোম্পানী সেক্রেটারী ও পরিচালক প্রশাসন (অ.দা) আবদুল মজিদ, উপ-পরিচালক বিপণন ডা. তৈমুর চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে ড. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, “আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে গেলে হামদর্দকে কেউ রুখতে পারবে না।” তিনি আরো বলেন, “যদি তোমরা লক্ষ্য অর্জন করো, তাহলে আমাদের অনেক আকাঙ্ক্ষা বাস্তবে পরিণত হবে, ইনশাআল্লাহ।”

সভায় চিকিৎসাসেবা, শাখা পরিচালনা, বাজার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত চিকিৎসক ও শাখা প্রধানগণ হামদর্দের উন্নয়ন ও লক্ষ্য অর্জনে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular