Monday, April 20, 2026
Google search engine
Homeজীবনযাপন১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি: পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা

১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি: পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা

বিশেষ প্রতিনিধি, কথা নিউজ ২৪

আগামী ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, শক্তিশালী পশ্চিমা লঘুচাপ ও স্থলভাগের উপর অবস্থানরত একটি লঘুচাপের মিলিত প্রভাবে এই বৃষ্টিপাত হতে পারে।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম, মধ্য এবং উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। বিশেষ করে যশোর, সাতক্ষীরা, খুলনা, ঝিনাইদহ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মাগুরা, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, বরগুনা, বরিশাল, পাবনা, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলাগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে দেশের কিছু কিছু স্থানে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিও হতে পারে। ফলে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করা এবং কৃষকদের তাদের ফসল রক্ষার জন্য আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, ফেব্রুয়ারির শেষের দিকে এমন বৃষ্টি দেশের কৃষি ও পরিবেশের জন্য উপকারী হলেও আকস্মিক বৃষ্টিতে কিছু অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

সর্বশেষ আবহাওয়া আপডেটের জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular