Monday, April 20, 2026
Google search engine
Homeবাংলাদেশটানা দ্বিতীয়বারের মত “মেটলাইফ বাংলাদেশ” অর্জন করলো ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি

টানা দ্বিতীয়বারের মত “মেটলাইফ বাংলাদেশ” অর্জন করলো ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি

মেটলাইফ বাংলাদেশ এ বছর মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি “গ্রেট প্লেস টু ওয়ার্ক” অর্জন করেছে টানা দ্বিতীয় বারের মত। এই আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে একমাত্র বীমা প্রতিষ্ঠান হিসেবে মেটলাইফ বাংলাদেশের এই সম্মান অর্জন অব্যাহত থাকল।

মেটলাইফের সার্বিক কর্মপরিবেশ, নেতৃত্ব, কর্মজীবনে উন্নয়ন নিয়ে প্রতিষ্ঠানটির বর্তমান কর্মীদের মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতে এই স্বীকৃতি প্রদান করা হয়।

কাজের চমৎকার পরিবেশ ও সংস্কৃতির পাশাপাশি কর্মীদের ক্যারিয়ারের অগ্রগতি ও তাদের দক্ষতা বিকাশে সুযোগ প্রদানের জন্য ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো বিশেষভাবে পরিচিত।


এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “মেটলাইফে আমরা এমন একটি কর্মপরিবেশ তৈরির জন্য চেষ্টা করি, যেখানে কর্মীরা সম্মানিত ও অনুপ্রাণিত বোধ করেন। আমরা সেরা গ্রাহক সেবা ও বীমা সুরক্ষা প্রদানের জন্য যে ইতিবাচক কর্মপরিবেশ সৃষ্টি করেছি এই স্বীকৃতি তারই প্রমাণ।”

গত ৭৩ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের জীবনবীমা খাতের একটি বিশ্বস্ত নাম মেটলাইফ বাংলাদেশ। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক, ৯শ’র অধিক কর্পোরেট ক্লায়েন্টকে সেবা প্রদান করছে। আর দেশজুড়ে এই সেবাদানে কাজ করছেন ৪’শ কর্মী এবং ১২ হাজার বিমা প্রতিনিধি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular