Saturday, June 6, 2026
Google search engine
Homeবাংলাদেশআলমডাঙ্গা পৌর জামায়াতের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আলমডাঙ্গা পৌর জামায়াতের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালন

 

সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা প্রতিনিধি: বশিরুল আলম, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগ সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য, নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমীর মোঃ মাহের আলী, নায়েবে আমীর মাওঃ জুলফিকার, পৌর সেক্রেটারি মোঃ মসলেম উদ্দিন, ৭ নং ওয়ার্ড আমীর মোঃ আব্দুর রহিম, ১ নং ওয়ার্ড আমীর মোঃ আব্দুল কুদ্দুস, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ সাহিন শাহিদ এবং কাজী আব্দুস সালাম সালেহীন। দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশ ও গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করা হয় যাতে তারা নিজ নিজ বাড়ি ও আশপাশে গাছ লাগাতে উৎসাহিত হন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের এই সময়ে বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং মানুষের জীবন ও প্রকৃতিকে রক্ষা করে। তারা সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। বক্তারা আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানান তারা। সবুজে ঘেরা একটি সুন্দর ও নির্মল আলমডাঙ্গা গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

Recent Comments