মোঃ শামীম হোসাইন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ শনিবার রাতে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্যের নতুন কমিটির অনুমোদন হয়। এতে আবুল বারাকাত সৌরভকে আহ্বায়ক, আবদুল্লাহ আল খালেদকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও হাসিবুর রহমান অভিকে সদস্যসচিব মনোনীত করা হয়। ৩০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করার জন্য তাঁদের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
এর আগে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল ২০১৮ সালে। কমিটিতে হাসান মাহমুদ সভাপতি এবং আবদুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক ছিলেন। প্রায় আট বসর দায়িত্ব পালন করেন তারা । বর্তমান প্রকাশিত কমিটির আবুল বারাকাত সৌরভ এর আগে লক্ষ্মীপর পৌর ছাত্র দলের দায়িত্বে ছিলেন এবং অভি ছিলেন কলেজ ছাত্র দলের দায়িত্বে,দলের দুঃসময়ের পরিক্ষীত নেতা হিসেবে তাদের শুনাম রয়েছে,বিভিন্ন আন্দলন সংরামে সামনের সারিতে দেখাযেত বলে জানান তৃনমুলের ছাত্রদলের নেতা কর্মিরা।



