মোঃ শরীফ হোসেন, যথাযোগ্য মর্যাদায় লক্ষ্মীপুরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার ০৫ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ সকালে জুলাই স্মৃতিস্তম্ভে লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক মহোদয় জেলা পুলিশের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব রুপক চন্দ্র পাল সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপার মোঃ আবু তারেক বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাদের দেখানো পথ ধরেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় আমরা কাজ করে যাব।”
অনুষ্ঠান শেষে জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।



