Monday, April 20, 2026
Google search engine
Homeআন্তর্জাতিকটিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: সম্পদ জব্দে উদ্যোগী বাংলাদেশ

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: সম্পদ জব্দে উদ্যোগী বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি | কথা নিউজ ২৪

ঢাকা: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৪০০ কোটি পাউন্ড আত্মসাৎ এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে বিনামূল্যে একাধিক বাড়ি গ্রহণ।

দুদক সূত্রে জানা গেছে, টিউলিপ সিদ্দিকের যুক্তরাজ্যে থাকা অবৈধ সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে কাজ করছে দুদক।

এদিকে, লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ এবং বাংলাদেশের রূপপুর প্রকল্পে দুর্নীতির অভিযোগে চাপের মুখে টিউলিপ সিদ্দিক মন্ত্রিত্ব হারিয়েছেন। লেবার পার্টি তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন কাউকে বিবেচনা করছে।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এই অভিযোগগুলো প্রমাণিত হলে, তা বাংলাদেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দুদকের এই পদক্ষেপকে দেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

(আরও বিস্তারিত জানতে চোখ রাখুন কথা নিউজ ২৪-এর পরবর্তী প্রতিবেদনে)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular