Thursday, April 16, 2026
Google search engine
Homeবাংলাদেশঅবিস্মরণীয় দিন—মহান বিজয় দিবস।

অবিস্মরণীয় দিন—মহান বিজয় দিবস।

মেহেদি আমিন,সম্পাদক ‘‘কথা নিউজ’’ : আজ ১৬ ডিসেম্বর, বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের এক অবিস্মরণীয় দিন—মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান করে নেয়।
১৯৭১ সালের ২৬ মার্চ পাকবাহিনীর নির্মম গণহত্যা, নির্যাতন ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে। লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগ এবং অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় এই বিজয়।

মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।  জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবসের ৫৪ বছর উদযাপনে বীর শহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।,প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস

এসময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। শ্রদ্ধা জানানোর পর, রাষ্ট্রপতি উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এই দিনে জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সেই সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা। একই সঙ্গে মহান বিজয় দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার চেতনায় দেশ গড়ার দায়িত্ব ও কর্তব্যের কথা।

মহান বিজয় দিবস কেবল একটি উৎসব নয়, এটি আমাদের আত্মপরিচয়, আত্মমর্যাদা ও জাতীয় চেতনার প্রতীক। এই দিনে শপথ নেওয়া হয়—একটি সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular