Saturday, April 18, 2026
Google search engine
Homeআন্তর্জাতিক‘আনন্দে ভাসছে সমস্ত গাজা উপত্যকা’

‘আনন্দে ভাসছে সমস্ত গাজা উপত্যকা’

শান্তি চুক্তির ঘোষণা শোনার পর আনন্দে ফেটে পড়েছেন দক্ষিণ গাজার খান ইউনিসে বাসিন্দারা। তারা রাস্তায় নেমে উল্লাস করছেন। দলবদ্ধভাবে নাচছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। তাদের একজন ওয়ায়েল রাদওয়ান। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে, যুদ্ধ থেমে গেছে।

আমরা খুবই খুশি যে যুদ্ধ শেষ হয়েছে। এটি আমাদের জন্য আনন্দের বিষয় এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের সেই ভাইদের ও সকলকে, যারা যেভাবেই হোক যুদ্ধ থামাতে এবং রক্তপাত বন্ধ করতে অবদান রেখেছেন। আরেক বাসিন্দা আবদুল মজিদ রব্বো বলেন, আলহামদুলিল্লাহ, যুদ্ধবিরতি হয়েছে, রক্তপাত ও হত্যাযজ্ঞের অবসান ঘটেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular