Monday, April 20, 2026
Google search engine
Homeআন্তর্জাতিকআরও এক দেশে সরকার পতন জেন জি আন্দোলনে

আরও এক দেশে সরকার পতন জেন জি আন্দোলনে

আরও এক দেশে হলো সরকার পতন জেন জি আন্দোলনে! পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে জেন জি আন্দোলনে সরকার পতন হলেও এখনো রাস্তায় রয়েছেন বিক্ষোভকারীরা। রাজধানী আন্তানানারিভোতে তরুণরা রাস্তায় নেমে এলে টিয়ারগ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গের চেষ্টা করে পুলিশ।

গত সোমবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা সরকার ভেঙে দিয়ে তরুণদের সঙ্গে সংলাপের জন্য ‘পরিসর তৈরির’ প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, পানির সংকট ও বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হবে এবং লুটপাটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করা হবে।

তবে আন্দোলনকারীরা তার বক্তব্যে হতাশা প্রকাশ করে ফেসবুক পেজে জানায়, তারা প্রেসিডেন্ট ও সদ্য বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রকাশ্য ক্ষমাপ্রার্থনা চান। একই সঙ্গে রাজধানীর প্রশাসককেও অপসারণের দাবি জানান।

অন্যদিকে রাস্তায় নেমে আসা অনেকে প্ল্যাকার্ডে লিখেছেন, ‘আমাদের পানি চাই, আমাদের বিদ্যুৎ চাই, রাজোয়েলিনা পদত্যাগ করো।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular