আলতাফ হোসেন (সুমন) : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের গ্রিন সিটি, ক্লিন সিটি কার্যক্রমের অংশ হিসেবে লক্ষ্মীপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা যুবদল।
শনিবার (০৬ জুন) সকাল ১০টায় পৌর শহরের ০৫ নং ওয়ার্ড শাখাড়ী পাড়া ছোট পোল থেকে এ কার্যক্রম শুরু করেন নেতাকর্মীরা এবং পেসকার বাড়ীর সামনে গিয়ে খাল পরিষ্কারের কাজ আজকের মতো শেষ করেন।
এ সময় তারা জনগণকে সচেতন করার লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন, যুবদল নেতা মুনসুর আহম্মদ, জুলফু, সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গ্রিন সিটি, ক্লিন সিটি কার্যক্রম ঘোষণা করেছেন। তার নির্দেশক্রমে আমরা লক্ষ্মীপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। এছাড়া জনগণকে সচেতন করার লক্ষ্যে তাদের মাঝে বার্তা পৌঁছে দিচ্ছি। পর্যায়ক্রমে প্রত্যেক ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হবে।



