Monday, April 20, 2026
Google search engine
Homeআন্তর্জাতিকইসরায়েলি হামলায় গাজায় নারী ও শিশুসহ নিহত ১২

ইসরায়েলি হামলায় গাজায় নারী ও শিশুসহ নিহত ১২

আন্তর্জাতিক কথা:

ইসরায়েলি হামলায় অন্তত ৪৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, যাদের অর্ধেকের বেশি নারী ও শিশু।নতুন বছরের শুরুতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় তিনটি ইসরায়েলি হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু।

স্থানীয় সময় বুধবার গাজার কর্মকর্তারা এমন তথ্য দিয়েছেন।

উত্তর গাজার বিচ্ছিন্ন এলাকা জাবালিয়ার একটি বাড়িতে প্রথম হামলার ঘটনা ঘটে। গেল প্রায় ১৫ মাস ধরে চলা এ যুদ্ধে উপত্যকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাবালিয়া।এপির খবরে বলা হয়, অক্টোবরের শুরুর দিক থেকে সেখানে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এক নারী ও চারটি শিশুসহ জাবালিয়ায় অন্তত সাতজন নিহত হন।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা হামাস যোদ্ধাদের নির্মূল করছে।

আল-আকসা মার্টিয়ারস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে আরেক ইসরায়েলি হামলায় এক নারী ও এক শিশু নিহত হয়।

একটি শিশুর মরদেহ বহন করে নিয়ে যাওয়া এক ফিলিস্তিনি বলে, ‘আপনারা কী নতুন বছর উদযাপন করছেন? উপভোগ করুন, যখন আমরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছি।

‘গেল দেড় বছর ধরে আমাদের ওপর দিয়ে এই হত্যাকাণ্ড চালানো হচ্ছে।’

ইসরায়েলি বাহিনী জানায়, রাতে বুরেইজ এলাকা থেকে ইসরায়েলে রকেট হামলা করা হয়েছে। এ হামলার মাধ্যমে সেই জবাব দেয়া হয়েছে।

তৃতীয় হামলাটি চালানো হয় খান ইউনিসে। এতে অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়।

স্থানীয় নাসের হাসপাতাল ও ইউরোপীয় হাসপাতালে তাদের মরদেহ পাঠানো হয়েছে।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ২০২৩ সালের ৭ অক্টোবর অভিযান চালিয়ে এক হাজার ২০০ অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিকে হত্যা করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এ ছাড়া আরও ২৫০ জনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

অপহৃতদের মধ্যে প্রায় ১০০ ইসরাইলি এখনও গাজায় বন্দি আছেন ও তিনজন নিহত হয়েছেন।

এর পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, যাদের অর্ধেকের বেশি নারী ও শিশু।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular