Monday, April 20, 2026
Google search engine
Homeসর্বশেষক্ষমা চাইতে বললেন খারাপ আচরণকারী গাড়ির মালিককে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

ক্ষমা চাইতে বললেন খারাপ আচরণকারী গাড়ির মালিককে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

নোয়াখালীর বেগমগঞ্জ মাইক্রোবাস খালে পড়ে লক্ষ্মীপুরের একই পরিবারের নিহত সাতজনের পরিবারকে সমবেদনা জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এ সময় মৃত ছয়জনের কবর জিয়ারত করেন তিনি। 

কবর জিয়ারত শেস করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘দুর্ঘটনাটি শুধু লক্ষ্মীপুর নয়, সারা দেশের মানুষের মনে নাড়া দিয়েছে। এটি মর্মান্তিক মৃত্যু।এর পরও গাড়ির মালিকপক্ষ নিহতের পরিবারের সাথে খারাপ ব্যবহার করেছে। মালিককে নিহতদের পরিবারের কাছে এসে ক্ষমা চাইতে হবে এবং সান্ত্বনা দিতে হবে, যত বড় মালিকই হোক। ক্ষতিপূরণের ব্যবস্থাও করতে হবে।’

শনিবার (৯ জুলাই) বিকেলে নেতাকর্মীদের নিয়ে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামে ওমানপ্রবাসী বাহার উদ্দিনের বাড়িতে উপস্থিত হয়।এ সময় প্রবাসী বাহার ঘটনার জন্য মাইক্রোবাসের মালিক এবং চালককে দায়ী করে তাদের বিচারের দাবি জানান। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular