Saturday, April 18, 2026
Google search engine
Homeআন্তর্জাতিকল্যুভর জাদুঘরের চোর শনাক্ত হল হেলমেটে লেগে থাকা চুলের সূত্র ধরে

ল্যুভর জাদুঘরের চোর শনাক্ত হল হেলমেটে লেগে থাকা চুলের সূত্র ধরে

ল্যুভর জাদুঘর থেকে গত ১৯ অক্টোবর নাটকীয়ভাবে চুরি হয় ফরাসি সম্রাট নেপোলিয়ন ও তার স্ত্রীর ব্যবহৃত মুকুট, হার, কানের দুল ও ব্রুচ। জাদুঘরে ঢুকে গয়না চুরি করে পালিয়েছিলেন চার জন। তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন এখনো পলাতক।

চুরির পরেই নড়েচড়ে বসে ফ্রান্স পুলিশ। গত রবিবার থেকে অন্তত ১৫০ টি ডিএনএ নমুনা সংগ্রহ করে তারা। জোগাড় করা হয় অনেক আঙুলের ছাপ। এই সমস্ত সূত্রই শেষ পর্যন্ত ধরিয়ে দিল দুই অভিযুক্তকে।

রবিবার শার্ল দ্য গল এয়ারপোর্ট থেকে প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে প্যারিস থেকেই ধরা পড়ে আরো একজন। এখনো বাকি দুজন অধরা।

এবিসি নিউজ জানায়, শার্ল দ্য গল এয়ারপোর্ট থেকে আলজেরিয়ার বিমান ধরার পরিকল্পনা করেছিলেন অভিযুক্ত।

চোরদের মধ্যে একজন ফ্রান্স এবং আলজেরিয়ার যৌথ নাগরিক।

ঘটনাস্থল এবং ল্যুভর জাদুঘরের আশপাশের এলাকা থেকে গত এক সপ্তাহ ধরে নমুনা সংগ্রহ করেছিল প্যারিসের পুলিশ। যে সমস্ত আঙুলের ছাপ পাওয়া গেছে, তার অধিকাংশই অভিযুক্তদের সঙ্গে মিলেছে।

জানা যায়, একটি ক্রেনবাহী ট্রাকে করে ল্যুভরের পিছন দিকে পৌঁছান চার যুবক। ক্রেনের সাহায্যে তিন তলার বারান্দায় ওঠেন এবং জানালা ভেঙে অ্যাপোলো গ্যালারি থেকে গয়না চুরি করেন।

পালানোর সময় ক্রেনবাহী এই ট্রাকটি ফেলে রেখে বাইক ব্যবহার করেছিলেন চার জনই।

এবিসি নিউজের প্রতবেদন অনুযায়ী, এই ট্রাকে ডিএনএ নমুনা মিলেছে, যা তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এ ছাড়া অভিযুক্তদের একজনের হেলমেট উদ্ধার করেছিল পুলিশ। তার ভেতর থেকে পাওয়া চুলের নমুনা থেকেও অভিযুক্তকে শনাক্ত করা সহজ হয়েছে।

সূত্র: কালের কন্ঠ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular