Monday, May 11, 2026
Google search engine
Homeঅন্যান্যঅপরাধকুলাউড়ায় কালভার্টের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

কুলাউড়ায় কালভার্টের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

সামসু‎ উদ্দিন বাবু :কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা-এ একটি কালভার্টের নিচ থেকে প্রদীপ তেলি (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়ন-এর মীরবক্সপুর এলাকায় একটি কালভার্টের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। নিহত প্রদীপ তেলি গাজীপুর চা বাগানের অনিল তেলীর ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে মুফতি আব্দুর রহমানের বাড়ির সামনে থাকা কালভার্টের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মদ্যপ অবস্থায় কালভার্টের পাশে বসেছিলেন। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পান, যা তার মৃত্যুর কারণ হতে পারে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

Recent Comments