মোঃ শরীফ হোসেন : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে স্বর্ণালংকার কম দেওয়া নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) রাতে উপজেলার কেরোয়া ইউনিয়নের মন্ত্রী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বেলাল হোসেন (৪০), শাহিনুর (৪০) ও ইয়াসিন (২)। স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের অনুষ্ঠানে পাত্রীর জন্য বরপক্ষের আনা স্বর্ণালংকার কম দেওয়া হয়েছে বলে কয়েকজন অতিথির মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে বরও আহত হন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজামউদ্দিন ভূঁইয়া বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Recent Comments
on Hello world!
on Hello world!



