মোহাম্মদ আশরাফুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি কথা নিউজ ২৪, কুষ্টিয়া:কুষ্টিয়ার খোকসায় নিখোঁজ হওয়ার তিন দিন পর এক ভ্যান চালকের মরদেহ বালিচাপা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আজাদ (৪৫), যিনি স্থানীয়ভাবে বক্কারের ছেলে হিসেবে পরিচিত। শনিবার সন্ধ্যায় খোকসা ইউনিয়নের মডেল টাউন নামক বেসরকারি আবাসন প্রকল্পের একটি জমির সীমানা প্রাচীরের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে কুকুরেরা বালির স্তূপ থেকে মরদেহের একটি অংশ খুঁড়ে তোলার পর গন্ধ ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় করে। খোকসা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালি সরিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের ছেলে রিপন হোসেন (১৯) লাশ শনাক্ত করেন। আজাদের পরনে ছিল নীল টাওজার, ছায়া রঙের জ্যাকেট ও লাল চাঁদর।রিপন হোসেন বলেন, “বৃহস্পতিবার বিকেলে বাবা ভ্যান নিয়ে ভাড়া আদায় করতে বের হলে আর ফিরেননি। এরপর আমি ঢাকা থেকে ফিরে খোকসা থানায় জিডি করি। আজ পুলিশ এখানে এসে লাশ চিনতে পারি।” পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, আজাদ ব্যক্তিগত শত্রুতার শিকার হতে পারেন। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম ও নিশ্চিত করে করেন, “মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়েছে। হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা—তা তদন্তেই প্রমাণ হবে। অগ্রগতি জানানো যাবে এখনই না।” তিনি আরও জানান, ময়নাতদন্তের পর লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। মডেল টাউনের আশেপাশের বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে এলাকায় অস্থিরতা ছিল। অনেকেই সন্দেহ করছেন, এই হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় কোনো গোষ্ঠীর হাত থাকতে পারে।
Recent Comments
on Hello world!
on Hello world!



