Thursday, April 16, 2026
Google search engine
Homeঅন্যান্যঅপরাধকালীগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: পুলিশের অভিযানে ৮ জন গ্রেফতার, ইয়াবা চুলাই...

কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: পুলিশের অভিযানে ৮ জন গ্রেফতার, ইয়াবা চুলাই মদ উদ্ধার

মো কবির হোসেন রাজিব
নিজস্ব প্রতিনিধি :

গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে কালীগঞ্জ থানার এসআই (নিঃ) মাসুদ রানা শামীম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার জামালপুর বাগমারপাড়া এলাকার মোল্লারটেক বোরহানের বাঁশঝাড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ঘটনাস্থল থেকে সাইদুল ইসলাম (লিপু) (২৫), পনির হাসান (২৩), মো. কাউছার (২৩), নাবিদুল (১৮), সাইম কিবরিয়া (১৯) এবং মো. আতিকুল্লাহ (তাওছিন) (২০) নামের ৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ৪২ পিস কথিত ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ৪.২ গ্রাম), যার আনুমানিক মূল্য ১২ হাজার ৬০০ টাকা, এবং ইয়াবা সেবনের ৩টি পাইপ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular