Monday, June 8, 2026
Google search engine
Homeজীবনযাপনচুয়াডাঙ্গা জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক লুৎফুন নাহার বন্দীদের কল্যাণ, মানবিক পরিবেশ...

চুয়াডাঙ্গা জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক লুৎফুন নাহার বন্দীদের কল্যাণ, মানবিক পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বারোপ

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গাঃ
চুয়াডাঙ্গা জেলা কারাগারের সার্বিক পরিবেশ, বন্দীদের জীবনমান ও প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন নাহার।
সোমবার (০৮ জুন ২০২৬) নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে তিনি জেলা কারাগারে উপস্থিত হয়ে বিভিন্ন সেল ঘুরে দেখেন এবং বন্দীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বন্দীদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও দৈনন্দিন জীবনযাত্রার বিষয়ে খোঁজখবর নেন। বন্দীদের বক্তব্য মনোযোগ সহকারে শুনে গ্রহণযোগ্য সমস্যাগুলোর দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের অভ্যন্তরীণ শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও খাদ্য ব্যবস্থাপনা নিয়েও খোঁজ নেন। তিনি কারাগারে বন্দীদের মানবিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও তিনি জেলা কারাগারে অনুষ্ঠিত বিভিন্ন মাসিক ও ত্রৈমাসিক কমিটির কার্যক্রম পর্যালোচনা করেন। কারাগারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ রাখতে বিভিন্ন রেজিস্টার যাচাই করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, কারাগার শুধু শাস্তি প্রদানের স্থান নয়, এটি সংশোধন ও মানবিক পুনর্বাসনের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বন্দীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিতের পাশাপাশি আইনানুগ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে।
এ সময় জেলা কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

Recent Comments