Saturday, April 18, 2026
Google search engine
Homeচাকরিপদোন্নতিতে কৃতজ্ঞতা জানিয়ে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতাকে ফুলেল শুভেচ্ছা।

পদোন্নতিতে কৃতজ্ঞতা জানিয়ে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতাকে ফুলেল শুভেচ্ছা।

আলতাফ হোসেন, কথা নিউজ: মঙ্গলবার ২৬ মে ২০২৫ : হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিভিন্ন বিভাগে ১৮ জন শিক্ষকসহ মোট ৩৩ জনের পদোন্নতি অনুমোদনের জন্য কৃতজ্ঞতা ও আন্তরিক শুকরিয়া জানাতে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রতিনিধিদলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা ড. ইউছুফ হারুন ভূঁইয়ার দুরদর্শী নেতৃত্ব, সদিচ্ছা ও শিক্ষাবান্ধব নীতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকবৃন্দ এই অর্জনকে শিক্ষার মানোন্নয়ন ও গবেষণার ধারাবাহিক উন্নয়নে নতুন অনুপ্রেরণা হিসেবে বিবেচনা করছেন।

এসময় হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন।

ড. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, “যোগ্যতা, মেধা ও নিষ্ঠার স্বীকৃতি দিতে পেরে আমি আনন্দিত। হামদর্দ বিশ্ববিদ্যালয় সবসময় শিক্ষার গুণগত মান এবং মানবিক মূল্যবোধ সমুন্নত রাখার জন্য কাজ করে যাচ্ছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular