Saturday, April 18, 2026
Google search engine
Homeবাংলাদেশবিশ্বাস করা উচিত না সবাইকে: মন্দিরা

বিশ্বাস করা উচিত না সবাইকে: মন্দিরা

বিনোদন কথা:

পৃথিবী সূর্যকে প্রদিক্ষণ করতেই কালের গর্ভে হারিয়ে গেছে ২০২৪ সাল। ক্যালেন্ডারের পাতা দখল করে নিয়েছে ২০২৫। নতুন উদ্যোমে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে বিভিন্ন আয়োজনে ইংরেজি নববর্ষ পালনে ষোলকলা পূর্ণ করেছে সবাই। এবার ছক কষার পালা। ঢাকা মেইলের সঙ্গে নতুন বছর নিয়ে পরিকল্পনা ভাগ করে নিয়েছেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী।

শুরুতেই ২৪ বন্দনা করে মন্দিরা বললেন, ‘অন্য বছরগুলোর তুলনায় ২০২৪ খুব ভালো কেটেছে আমার। কেননা এ বছর প্রথম চলচ্চিত্রে কাজ করেছি এবং ছবিটির মাধ্যমে সর্বস্তরের মানুষের ভালোবাসা ও প্রশংসা পেয়েছি।’গেল বছর নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা এবং নতুন বছর নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে পর্দার কাজল রেখা বলেন, ‘আমার জীবনে আক্ষেপ বলে কিছু নেই। ২০২৫ এ সবসময় মাথায় রাখতে চাই সবাইকে বিশ্বাস করা উচিত না।’

অনেকদিন হলো যুক্তরাষ্ট্রে আছেন মন্দিরা। পূজা কাটিয়েছেন, শীতটাও মার্কিনীদের দেশে উপভোগ করছেন। অনুরাগীরা জানতে চান দেশে ফিরবেন কবে—  নায়িকা জানালেন শিগগিরই ঘরের মেয়ে ঘরে ফিরছেন। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular