Saturday, April 18, 2026
Google search engine
HomeUncategorizedবীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৫কথা নিউজ ২৪ ডেস্ক

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৫কথা নিউজ ২৪ ডেস্ক

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (১৯ মে) ভোর ৫টা ৩০ মিনিটের দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্ম এলাকার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাস ঠাকুরগাঁওমুখী ছিল, আর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন বলেও জানা গেছে।

এ ঘটনায় আহত আরও পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। আহতদের দ্রুত সুস্থতার জন্য এলাকাবাসী দোয়া কামনা করেছেন।

পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করেছে এবং ঘটনার তদন্ত চলছে।

  • কথা নিউজ ২৪
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular