Saturday, April 18, 2026
Google search engine
Homeবাংলাদেশমেহেরপুরে কিশোর অপরাধ বাড়ছে, পরিবারের অবহেলা, ডিজিটাল প্রলোভন ও সামাজিক বৈষম্য‌ই মুল...

মেহেরপুরে কিশোর অপরাধ বাড়ছে, পরিবারের অবহেলা, ডিজিটাল প্রলোভন ও সামাজিক বৈষম্য‌ই মুল কারন

মেহেরপুরে সাম্প্রতিক সময়ে কিশোর অপরাধের প্রবণতা উদ্বেগ জনক ভাবে বেড়ে গেছে। শহর থেকে গ্রাম সব জায়গায় কিশোরদের জড়িয়ে শোনা যাচ্ছে নানা অপরাধ। পুলিশ ওই স্থানীয়দের মতে, পারিবারিক অনিয়ম বেকারত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং জ্ঞান সংস্কৃতির প্রভাবে এই প্রবণতা দ্রুত বাড়ছে। গত এক মাসেই জেলার বিভিন্ন এলাকায় কিশোরদের জড়িত তিনটি আলোচিত ঘটনার খবর মিলেছে। গত ১৫ সেপ্টেম্বর মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় এক ব্যবসায়ীর মোবাইল ফোন ছিনতাই এর ঘটনায় দুই কিশোরকে আটক করে পুলিশ। পরে জানা যায় তারা নিয়মিতভাবে সন্ধ্যার পর ওই এলাকায় ছিনতাই করত। এর আগে সপ্তাহে গাংনীয় উপজেলার গাথুলি গ্রামে দুই কিশোরের মধ্যে ফেসবুক লাইভে ঝগড়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এতে একজন গুরুতর আহত হয়। এছাড়া মুজিবনগর উপজেলার ভবেরপাড়া এলাকায় ১৭ বছরের এক কিশোরকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ সে নিজের স্কুলের সহপাঠীদের মাদক বিকৃতিতে প্রলুব্ধ করেছিল বলে জানা যায়‌ মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মেজবাহউদ্দিন জানান, বয়সে ছোট কিন্তু অপরাধ বড় এমন কিশোরদের সংখ্যা বাড়ছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দল গঠন করছে, নিজেদের গ্যাং বলে পরিচয় দিচ্ছে। এদের নিয়ন্ত্রণে আনা না গেলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। অভিভাবক ও শিক্ষকরা বলছেন কোচিং সেন্টার বা বন্ধুর আড্ডার নামে অনেক কিশোর এখন দিনরাত বাইরের সময় কাটায়। মোবাইল গেম ও টিক টক এর নেশায় আসক্ত হয়ে পড়েছে তারা। পরিবার ও বিদ্যালয়ের পর্যবেক্ষণ কমে যাওয়ায় কিশোররা সহজেই অপরাধ
চক্রে জড়িয়ে যাচ্ছে।
মেহেরপুর ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফররুখ আহমেদ বলেন কিশোরদের ইতিবাচক কর্মে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রম ও মানসিক পরামর্শ ছাড়া শুধু আইনি পদক্ষেপে সমস্যার সমাধান হবে না। এ বিষয়ে মেহেরপুর জেলা প্রশাসন ও পুলিশ বলছে কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আমরা শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করছি। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কাউন্সিলিং ও পুনর্বাসনের ব্যবস্থাও দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন এখনই ব্যবস্থা না নিলে মেহেরপুরেও ঢাকার মত কিশোর গ্যাং সাংস্কৃতি শিকড় গেড়ে বসতে পারে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular