Saturday, April 18, 2026
Google search engine
HomeUncategorizedরাজকীয় বিদায়ে স্কুলশিক্ষক, ফুলসজ্জিত গাড়িতে করে বাসায় পৌঁছে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।

রাজকীয় বিদায়ে স্কুলশিক্ষক, ফুলসজ্জিত গাড়িতে করে বাসায় পৌঁছে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক ইছমাঈলকে কর্মস্থল থেকে ফুলসজ্জিত গাড়িতে করে বাসায় পৌঁছে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা তৌহিদুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মাঈন উদ্দিন। প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ইছমাইল হোসেন আমার শিক্ষক ছিলেন। চেষ্টা করেছি তাকে যোগ্য সম্মান দিতে। এজন্য সবাই আমাকে সহযোগিতা করেছেন।

শিক্ষক ইছমাঈল হোসেন পাটওয়ারী বলেন, ১৯৯০ সালে শিক্ষকতা পেশা শুরু করি। একই বিদ্যালয়ে প্রায় ৩৫ বছর এ পেশায় শিক্ষার্থীদের পাঠদান করিয়েছি। কর্মজীবন শেষ। বিদায় বেলায় সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা আমার জন্য সর্বোচ্চ উপহার ছিল। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular