কথা ডেক্স: ১২জানুয়ারি ২০২৫ খ্রি.রবিবার বিকালে লক্ষ্মীপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে সাহাপুর এলাকায় ইউসুফ মঞ্জিল ও পাশের বাড়ীতে নকল ও ভেজাল পানীয় সহ বিভিন্ন খাদ্য উৎপাদন, মোড়ক জাত করে বিক্রির ২ টি অবৈধ কারখানা যৌথ বাহিনী সহ মোবাইল কোটের মাধ্যমে সিলগারা করে দেয়া হয়।
এই অভিযানের বিষয়ে বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট জনাব মজিবুর রহমান জানান এলাকাবাসীর অভিযোগ ভিত্তিতে মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রট জনাব রাজিব কুমার সরকার স্যারের নির্দেশে যৌথ বাহিনী সহকারে উক্ত প্রতিষ্ঠানে মোবাইল কোট পরিচালনা করা হয়েছে, অভিযানের সময় মালিকদের না পাওয়ায় প্রতিষ্ঠানে ভেজাল পন্য, পন্যতৈরির সরঞ্জাম সমুহ জব্দ তালিকা করে প্রতিষ্ঠার দুটি টি ও একটি দোকান সিলগালা করে দেয়া হয়েছে।
উক্ত অভিযানে ছিলেন যৌথ বাহিনী সহ লক্ষ্মীপুর পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ আবদুল্লা হিল হাকিম, বিএসটিআই পরিদর্শক প্রকৌশলী জিল্লুর রহমান, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক , এলাকাবাসীসহ পুলিশের একটি চৌকস টিম।



