Saturday, April 18, 2026
Google search engine
Homeবাংলাদেশশেখ হাসিনাসহ ৫১৮ জনের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়েছে দিনাজপুরে

শেখ হাসিনাসহ ৫১৮ জনের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়েছে দিনাজপুরে

নাশকতার অভিযোগে দিনাজপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে আর বাকি ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গত সোমবার (২০ অক্টোবর) দুপুরে দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. হায়াত আলী (৩১) নামের এক জুলাইযোদ্ধা এ মামলাটি দায়ের করেন। বুধবার (২২ অক্টোবর) সকালে দিনাজপুর কোর্ট পুলিশের পরিদর্শক মো. আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বাদী মো. হায়াত আলী দিনাজপুর সদর উপজেলার উত্তর শিবপুর গ্রামের মো. সানাউল্লাহর ছেলে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছর ৪ আগস্ট দুপুর ২টা থেকে ৩টার মধ্যে একাধিক জুলাইযোদ্ধা দিনাজপুর শহরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল (সদর হাসপাতাল) মোড় থেকে তৎকালীন হুইপ ইকবালুর রহিমের বাসা এবং আদালত এলাকা পর্যন্ত এক আন্দোলনে অংশ নেন। অভিযোগে বলা হয়েছে, ওই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর আসামিরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়ে পুরো এলাকাকে রণক্ষেত্রে পরিণত করেন। ইট-পাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ফলে বাদীসহ বহু ছাত্র ও সাধারণ মানুষ গুলিবিদ্ধ হন।

আহতরা গুরুতর অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের যথাযথ চিকিৎসা দেয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব বিষয় উল্লেখ করে হায়াত আলী দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। দিনাজপুর কোর্ট পুলিশের পরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, মামলাটি তদন্তের জন্য বিচারক মো. সামিউল ইসলাম সিআইডিকে নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular