Monday, April 20, 2026
Google search engine
Homeবাংলাদেশএক সপ্তাহের চীন সফরে গেলেন সেনা প্রধান

এক সপ্তাহের চীন সফরে গেলেন সেনা প্রধান

ডেস্ক রিপোর্ট: সরকারি সফরে চীন গমন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

২১ আগস্ট বৃহস্পতিবার তিনি চীন গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেনারেল ওয়াকার-উজ-জামান চীন সফরকালে দেশটির সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ আগস্ট বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular