নিজস্ব প্রতিবেদক:
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ ভবনের একটি অংশের দেয়াল ধসে পড়ে অল্পের জন্য এক রোগী প্রাণে রক্ষা পেয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দেয়াল ধসে পড়ার সময় এক রোগী ঘটনাস্থলের খুব কাছাকাছি অবস্থান করলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পর হাসপাতালে রোগী, স্বজন ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভবনের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও তা সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এদিকে চিকিৎসক ও নার্সরা ঝুঁকির মধ্যেই চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের ঝুঁকিপূর্ণ অবকাঠামো সংস্কার করে নিরাপত্তা নিশ্চিত করা হোক।
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়াল ধস, অল্পের জন্য রক্ষা রোগী
Recent Comments
on Hello world!
on Hello world!



